ইসলাম টাইমস ডেস্ক: রাষ্ট্রদ্রোহীতার দায়ে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ।
মোশাররফের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আজহার সিদ্দিকী ৮৬ পৃষ্ঠার পিটিশনটি দাখিল করেন।
পিটিশনে বলা হয়েছে, পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলায় ইসলামাবাদের বিশেষ আদালতের বিচারে অনেক সঙ্গতি ও অনিয়ম ছিলো। খুব তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়াটি শেষ করা হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি এই আবেদনের ওপর শুনানি হবে লাহোর হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহীতা মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত। সূত্র: দ্য ডন।
















