এবার সৌদিতেও নিষিদ্ধ হল ১৮ বছরের কম বয়সে বিয়ে

ইসলাম টাইমস ডেস্ক: এবার সৌদি আরবেও নিষিদ্ধ করা হল ১৮ বছরের কম বয়সে বিয়ে। ‘বাল্য বিয়ে’ নিষিদ্ধ ঘোষণা করলো সৌদি আরবের আইন মন্ত্রণালয়। নারী ও পুরুষ উভয়ের জন্যেই বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করে দেওয়া হয়েছে সৌদি আরবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানা সূত্রে যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের আইনমন্ত্রী ও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ ওয়ালিদ আল সামানি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

তবে এই আইনের একটি ছিদ্র আছে। কেউ যদি ১৮ বছরের আগেই বিয়ে করতে চায় তাহলে তাদেরকে একটি বিশেষ আদালতে পাঠানো হবে। সেই আদালত নানা বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিয়ের উপযোগীতা বিচার করবেন। বাল্য বিয়ের মাধ্যমে ওই বর বা কনের কোনো ক্ষতি হবে না তা নিশ্চিত হতে পারলেই শুধু আদালত তাদেরকে বিয়ের অনুমতি দিবে। এবং ১৮-র নিচের পাত্র বা পাত্রী নিজে পুরোপুরি রাজি থাকলেই শুধু সে বিয়ে হবে।

 

পূর্ববর্তি সংবাদজাতীয় নির্বাচনে যা হয়েছে সিটি নির্বাচনেও তাই হবে : গয়েশ্বর
পরবর্তি সংবাদতীব্র শীতে রংপুরে ১২দিনে শিশুসহ ২৫জনের মৃত্যু, অগ্নিদগ্ধ ২৬