প্রচণ্ড কুয়াশার কারণে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিহত ১, নিখোঁজ ১০

ইসলাম টাইমস ডেস্ক: প্রচণ্ড কুয়াশার কারণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনের মরদেহ এবং ১২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদটাকার লোভে কথিত পীরকে হত্যা করল তার মুরিদেরা
পরবর্তি সংবাদতীব্র শীতে উচ্ছেদ অভিযান: বিপর্যস্ত দুয়ারীপাড়ার বস্তিবাসীর জীবন