ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে জড়িত শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে আবারও পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজ দেশের একটি রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে কাটজ বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর নীতিতে ফিরে যাবে তেল আবিব।
তিনি আরও বলেন, ‘আমরা গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালানোর সঙ্গে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছি। চিহ্নিত ব্যক্তিদের হত্যা করবে ইসরায়েলি সেনারা।’
এ দিকে ইসরায়েল কাটজের এ হুমকির মাত্র কয়েক ঘণ্টা আগেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সূত্র: মিডল ইস্ট মনিটর
















