বাড্ডা থেকে হুজিবির ৬ সদস্যকে আটক করা হয়েছে : সিটিটিসি

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) ছয় সদস্যকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাদের কাছ থেকে ১০০ মিলি লিটার চেতনানাশক পদার্থ, একটি চাপাতি, তিনটি চাকু, দুটি মুখোশ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় বলে জানা গেছে।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযানে আটক বিল্লাল হোসেন সাতজনকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে তারা জানান, এই গ্রুপ মূলত ডাকাতির সঙ্গে জড়িত। তাদের সংগঠন পরিচালনা, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ ও ডাকাতিকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছে।

 

পূর্ববর্তি সংবাদতীব্র শীতে উচ্ছেদ অভিযান: বিপর্যস্ত দুয়ারীপাড়ার বস্তিবাসীর জীবন
পরবর্তি সংবাদশুক্রবারে ভারতজুড়েই বাড়তি সতর্কতা, দিল্লিতে কারফিউ, উত্তর প্রদেশে বন্ধ ইন্টারনেট