চসিক নির্বাচনে ৭ কেন্দ্র নিয়ন্ত্রণের বক্তব্য নিয়ে অভিযোগ, এমপি নদভীর অস্বীকৃতি

ইসলাম টাইমস ডেস্ক: সাতকানিয়া লোহাগাড়ার সরকারদলীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের গত নির্বাচনে নগরীর চান্দগাঁও এলাকায় সাতটি কেন্দ্র নিয়ন্ত্রণে অভিযোগ উঠেছে।

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আবু রেজা নেজামুদ্দিন নদভী। তিনি গণমাধ্যমকে বলেন, এসব ভুয়া কথা। এরকম কোনো বক্তব্যই আমি দিইনি। আমি তথ্য প্রযুক্তি আইনে মামলা করব।

জানা যায়, গত বুধবার রাতে নগরীর লালখান বাজারে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন আহমদের বাসায় এক মতবিনিময় সভায় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য নেজামুদ্দিন নদভীর বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আ জ ম নাছির উদ্দিনের হয়ে কেন্দ্র নিয়ন্ত্রণের কথা উঠে আসে, যার একটি ইন্টারনেটে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটিতে দেখা যায় গত চসিক নির্বাচনে কেন্দ্র দখলে রাখার বর্ণনা দিয়ে সাতকানিয়ার এমপি আবু রেজা নদভী বলেন, ‘আমি এমনভাবে কেন্দ্রগুলো নিয়ন্ত্রণে নিয়েছিলাম যে লোকজন বলাবলি করছিল, নদভী সাহেব মাওলানা হয়েও গুন্ডা সন্ত্রাসীর মতো করে (কেন্দ্র নিয়ন্ত্রণ) নিয়ে নিলেন। তারা বলেছে, ওনাকে আলেম মনে করতাম কিন্তু কাজ করেছেন একেবারে সন্ত্রাসীর মতো।’

বক্তব্যে এমপি নদভী আরও বলেন, ‘আমরা সবাই মোছলেম ভাইয়ের জন্য কাজ করব। আমি বোয়ালখালীতেও যাব, চান্দগাঁও এলাকায়ও যাব। চান্দগাঁও এলাকায় যেহেতু আমি থাকি, সেখানে আমি কাজ করব। যেভাবে আমি গতবার আ জ ম নাছির সাহেবের (চসিক মেয়র) জন্য কাজ করেছিলাম।’

তবে এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আবু রেজা নেজামুদ্দিন নদভী। তিনি গণমাধ্যমকে বলেন, এসব ভুয়া কথা। এরকম কোনো বক্তব্যই আমি দিইনি। আমি মামলা করব।

৬০টি (বক্তব্যে সাতটি বলেছেন) কেন্দ্র কী আমি একা নিয়ন্ত্রণ করতে পারব? করলে প্রার্থী আর অন্যরা কী করবে? সিটি নির্বাচনে আমাকে ছয়টি কেন্দ্রের দায়িত্ব দেয়া হয়েছিল। আমি দায়িত্ব পালন করেছি মাত্র। দখল বা নিয়ন্ত্রণের কোনো প্রশ্নই আসে না।

এমপি আবু রেজা নেজামুদ্দিন নদভী আরও বলেন, আমি উপরের সাথে কথা বলেছি। (অপপ্রচারকারীদের বিরুদ্ধে) তথ্য প্রযুক্তিআইনে মামলা করব।

পূর্ববর্তি সংবাদমুসলিম বিদ্বেষী আইন: উত্তরপ্রদেশের আট জেলায় ফের বন্ধ ইন্টারনেট
পরবর্তি সংবাদকাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯