সোমালিয়ায় গাড়িবোমা হামলা : নিহত ৬১, আহত ৯০

ইসলাম টাইমস ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গাড়িবোমা হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকার।

স্থানীয় সময় শনিবার সকালে মোগাদিশুর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে গাড়িবোমা হামলার ঘটনাটি ঘটে।

মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স জানিয়েছে, হামলার পর অন্তত ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত ৫১ জন আহত মানুষকে উদ্ধার করা হয়েছে। তারা জানান, হতাহতের সংখ্যা আরো বেশি। মৃতের সংখ্যা বাড়বে বলেই ধারণা করছে।

মোগাদিশুর মেয়র ওমর মাহমুদ প্রাথমিকভাবে বিস্ফোরণ অন্তত ৯০ জন আহত হয়েছে বলে জানান। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে জানিয়েছেন তিনি। হামলার বিস্তারিত ও হতাহতের সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদওয়ায মাহফিল : কী করণীয়, কী বর্জনীয়
পরবর্তি সংবাদমিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তে জাতিসংঘে বাজেট পাশ