ইসলাম টাইমস ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। গতকাল শনিবার সংঘটিত ওই হামলায় ৯০ জন নিহত হওয়ার পাশাপাশি ১০০’র বেশি মানুষ আহত হয়েছে।
সোমালি সরকার এবং মোগাদিশুর মেয়র ওমর মোহাম্মদ এই হামলার জন্য আশ-শাবাবকে দায়ী করেছেন। তবে কেন এই হামলা চালানো হয়েছে পুলিশ কিংবা কর্তৃপক্ষ তা বলতে পারছে না।
উল্লেখ্য, রাজধানী মোগাদিশুর একটি নিরাপত্তা চেক পয়েন্টের কাছে ভিড়ের ভেতরে বিস্ফোরক ভর্তি ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। নিহতদের ভেতরে বহু ছাত্র, ১৭ জন পুলিশ এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে। মোগাদিশুর বিভিন্ন সূত্র থেকে জানানো হচ্ছে যে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
















