ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১২টি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি এলাকায় লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এক শ্রেণির প্রভাবশালী। পরে অভিযোগের ভিত্তিতে লৌহজং নদীতে অভিযান চালিয়ে ১২টি ড্রেজার ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
















