আফগানিস্তানে সামরিক ক্যাম্পে হামলা, আরো ১০ সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে একটি সামরিক ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এত দেশটির আরো ১০ সেনা নিহত হয়েছেন। গতকাল (শনিবার) দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক মুখপাত্র ওমর জওক জানান, হামলার আগে সেখানে একটি টানেল খুঁড়ে সামরিক ক্যাম্পের ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হয় এবং তারপর বোমা বিস্ফোরণে সেটি উড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই তালেবান গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্টে বলা হয়, তালেবানের হামলায় ১৮ সেনার মধ্যে ১০ জন মারা যায় এবং চারজন আহত হয়। বাকি চার সেনা অত্যন্ত সাহসিকতার সাথে তালেবানের হামলার মোকাবেলা করেছেন।

পূর্ববর্তি সংবাদনিউইয়র্কে ৫ জনকে ছুরিকাঘাত
পরবর্তি সংবাদঢাবির মধুর ক্যান্টিনের পাশে ৩টি ককটেল বিস্ফোরণ