ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ।
পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল ফের প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জেএসডি সভাপতি আসম আবদুর রব
রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষ করে আসম আবদুর রবের নেতৃত্বে প্রেসক্লাবের দক্ষিণ থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর গেটের সামনে গেলে পুলিশ তাদের আর সামনে এগুতে দেয়নি। এ সময় ব্যারিকেড দিয়ে সরিয়ে দেয় হয় নেতাকর্মীদের।
এর আগে সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।
তবে বিক্ষোভে ঐক্যফ্রন্টের অধিকাংশ নেতাই অনুপস্থিত ছিলেন।
















