ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালকে এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইশরাক হোসেনকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির যেটা পার্লামেন্টারি বোর্ড আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সব কিছু বিবেচনা করে উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে।’
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবারই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
















