চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ২টায় লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস (১১ আপ) ট্রেনটি শশীদল স্টেশন ছেড়ে আসার পর পরই লাইনচ্যুত হয়।

ট্রেনটির লোকোমোটিভসহ (ইঞ্জিন) সামনের দিকের তিনটি বগি রেল লাইন থেকে সরে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

পূর্ববর্তি সংবাদসাম্প্রদায়িক সিএএ, এনআরসির প্রতিবাদে দিল্লিতে আজও বিক্ষোভ : নজিরবিহীন ধরপাকড়
পরবর্তি সংবাদশাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার