সীমান্ত এলাকায় বন্ধ করে দেওয়া হল মোবাইল নেটওয়ার্ক, কারণ নিয়ে ধোঁয়াশা

ইসলাম টাইমস ডেস্ক: ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ থাকায় বন্ধ রয়েছে সীমান্ত এলাকার ইন্টারনেট সেবাও। হঠাৎ সিদ্ধান্তে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার রাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নির্দেশনার পর এরই মধ্যে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সংবাদমাধ্যকে বিবিসি বাংলাকে বলেন যে তার মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়নি। সিদ্ধান্তটি সরকারের। সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। বিটিআরসি কি নির্দেশ পেয়েছে, কি বাস্তবায়ন করছে, সেটি বিটিআরসি বলতে পারে।

নির্দেশনার কারণ জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি ‘সাময়িক’ বলেও জানান তিনি।

রোববার রাতে গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংক বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভারতের নাগরিক পঞ্জী নিয়ে যেন কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, কেউ যেন প্রোপাগান্ডা বা গুজব রটনা না করতে পারে, সেজন্য সরকার তৎপর আছে।

পূর্ববর্তি সংবাদসিরিয়ায় খোলা আকাশের নিচে উন্মুক্ত পাঠশালা
পরবর্তি সংবাদমোদীর বাসভবনে আগুন