ভারতীয় এনপিআর তালিকা থেকে বাদ দেওয়া হল মুসলমানদের উৎসবের ছুটি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর-এর নির্দেশিকায় বাদ পড়েছে মুসলমানদের উৎসবের দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এনপিআর ২০২০ তালিকা থেকে মুসলিমদের উৎসবে ছুটি বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ। তবে তালিকায় রয়েছে অন্যান্য ধর্মীয় উৎসবের ছুটির দিন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করা হচ্ছে, এই তালিকা থেকে ইচ্ছাকৃতভাবেই মুসলিমদের উৎসবের দিনকে বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে ২০১১ সালেও এনপিআর তালিকাতেও মুসলিম উৎসবে ছুটির দিনের উল্লেখ ছিল না।

প্রসঙ্গত, এনপিআর ২০২০ সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকার পাঁচ নম্বর অনুচ্ছেদে ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ উৎসব’ সম্পর্কে উল্লেখ রয়েছে। সেখানেই নাগরিকের জন্ম তারিখ তথ্য জোগাড় করার সময়ে কী কী করণীয়, তা উল্লেখ রয়েছে। যা অনুযায়ী, কোনও নাগরিকের পূর্ণ জন্মতারিখ, শুধু জন্ম মাস, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জন্ম তারিখ, স্থানীয় ক্যালেন্ডার অনুযায়ী জন্ম তারিখ জানা থাকলে কী করণীয়, তার উল্লেখ রয়েছে।

 

পূর্ববর্তি সংবাদপাবনায় পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
পরবর্তি সংবাদঅবশেষে বিদায় নিচ্ছেন সামীম আফজাল, ইফার দায়িত্বে আ. হামিদ জমাদ্দার