ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পাশে আজ সোমবারও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ নিয়ে এই এলাকায় গত দুই দিনে ৬টি ককটেল বিস্ফোরিত হলো। আজকের ঘটনায় হৃদয় নামে ক্যানটিনের এক কর্মচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে মধুর ক্যানটিনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে ক্যানটিনের কর্মচারী হৃদয় আহত হন।
ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল রোববার সকালে মধুর ক্যানটিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে বিস্ফোরিত হয় আরও একটি ককটেল।
















