ইসলাম টাইমস ডেস্ক : কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে দুটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইনে ৫৫টি ধারা রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ আইন করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। তবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা এখনও চূড়ান্ত করা হয়নি।
















