বাংলাদেশে অনুপ্রবেশ: সীমান্তে আরও ১৮ জন নারী-পুরুষ আটক

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে এক দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে উপজেলার জলুলী বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভোরে জলুলী বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ ১৮ জনকে আটক করা হয়।

জলুলী বিওপির অধীনে মগদাসপুর মাঠ থেকে আটক করা হয়- সাত পুরুষ, পাঁচ নারী, ৫ শিশু ও এক দালালকে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন।

বিজিবির তথ্যমতে, ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় এখন পর্যন্ত ৩৫৩ জনকে আটক করেছে বিজিবি।

পূর্ববর্তি সংবাদআমরণ অনশনে খুলনার পাটকল শ্রমিকরা, বাড়ছে অসুস্থের সংখ্যা
পরবর্তি সংবাদআসক’র প্রতিবেদন: ২০১৯ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৩৮৮ জন, ধর্ষিত ১৪১৩ নারী