ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) নারায়ণগঞ্জ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় নতুন গ্যাস পাইপের সঙ্গে বিদ্যমান পাইপের সংযোগ স্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না তার মধ্যে রয়েছে— কদমতলী থেকে পঞ্চবটী পর্যন্ত নারায়ণগঞ্জ ঢাকা সড়কের উভয় পাশের এলাকা, তালতলা মোড় থেকে জালকুড়ি পর্যন্ত, রসুলপুর বউবাজার এলাকা, পাগলা বাজার থেকে নন্দলালপুর পর্যন্ত, ফতুল্লা পোস্ট অফিস রোডের উৎপত্তিস্থল (গোড়া) থেকে শিবু মার্কেট হয়ে হাজিগঞ্জ মোড় পর্যন্ত ও সংলগ্ন এলাকা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে যুক্ত ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের উভয় পাশের এলাকার শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকরা ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস পাবে না।
নতুন লাইন বসানোর পাশাপাশি কিছু লিকেজ লাইনও মেরামত করা হয়েছে সেখানে। ওইদিন সব লাইনের ‘টাই ইন’ (সংযোগ স্থাপন) কাজ হবে।
















