জোর করে গর্ভপাত করানো হচ্ছে চীনের বন্দিশিবিরে আটক উইঘুর মুসলিম নারীদের

ইসলাম টাইমস ডেস্ক: চীনের বন্দিশিবিরে আটক মুসলিম নারীদের জোর করে গর্ভপাত করানো হচ্ছে খবরে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জাননো হয়।

প্রতিবেদনে বলা হয়, চীনের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন নারীর সাক্ষাৎকার নিয়েছেন তারা। ওই নারীরা জানান, তাদের নির্যাতনকারীদের বিচারের আওতায় আনতে তাদের করার কিছুই নেই।

সাক্ষাৎকার দেয়া নারীরা তাদের পরিচয় প্রকাশ করতেও ভয় প্রকাশ করেছেন । তাদের ভাষ্য, পরিচয় দিলে তাদের আত্মীয়রা চীনের কর্তৃপক্ষ দ্বারা নির্যাতনের স্বীকার হবেন।

আল জাজিরার ওসামা বিন জাভিদ চীনের সংখ্যালঘু কাজাখ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন নারীর সাক্ষাৎকার নিয়েছেন। তারা জানিয়েছেন, তাদের নির্যাতনকারীদের বিচারের আওতায় আনতে তাদের করার কিছুই নেই।

গুলজিরা নামে এক নারী যিনি চীনের বন্দিশিবির থেকে পালিয়েছেন তিনি জানান, আমি গর্ভবতী এমন খবর তারা যখন পেল জোর করে আমার গর্ভপাত ঘটালো। গর্ভপাতের পর তারা আমাকে একটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে আমায় কিছু ওষুধ দেয় কিন্তু আমি জানতাম না সেগুলো কি জন্য।

পূর্ববর্তি সংবাদগাম্বিয়ার কাছে কবে শিক্ষা গ্রহণ করবেন প্রভাবশালী মুসলিম রাজা-বাদশারা?
পরবর্তি সংবাদসিইসির আশ্বাসবাণী, ‘নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো আশঙ্কা নেই’