আমরা কোনো অবস্থাতেই নির্বাচনি মাঠ থেকে সরে যাব না : ইশরাক

ইসলাম টাইমস ডেস্ক: আমরা কোনোভাবেই নির্বাচনি মাঠ থেকে সরে যাব না উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, যেকোনো মূল্যে সরকার বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চাচ্ছে। তবে আমরা মাঠ থেকে সরব না। জনগণের অধিকার আদায়ের জন্য শেষ নিশ্বাস পর্যন্ত কাজ করে যাব।

আজ শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে তিনি রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানাতে গিয়ে এসব কথা বলেন ইশরাক।

অভিযোগের বিষয়ে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থক হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করবো।

পূর্ববর্তি সংবাদ‘তুরাসে ইসলামী’ ও ‘তাহকীকুত তুরাস’ বিষয়ে মাওলানা আবদুল মালেক সাহেবের সাক্ষাৎকার
পরবর্তি সংবাদজামিয়া গহরপুরের ৬৩ তম বার্ষিক মাহফিল সম্পন্ন