ইসলাম টাইমস ডেস্ক: নতুন বছরে পেঁয়াজের বাজারে আবরও অস্থিরতা দেখা দিয়েছে। পুরোপুরি কমতে না কমতেই আবারও বাড়ছে পিয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশি পিয়াজের দাম কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার (খুচরা বাজার), মগবাজার, রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট, খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার, ফকিরাপুল কাঁচাবাজারে এ চিত্র দেখা গেছে।
এসব বাজারে বর্তমানে দেশি পিয়াজ কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও দেশি নতুন পিয়াজ কেজিপ্রতি বিক্রি হয় ১০৫ থেকে ১১০ টাকায়। গত সপ্তাহে আমদানি করা পিয়াজ প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। বর্তমানে সব বাজারে আমদানি করা পিয়াজ নেই।
দীর্ঘদিন পিয়াজের চড়া দামের পর কমে আসতে শুরু করায় ক্রেতাদের মধ্যে স্বস্তি নামতে শুরু করেছিল। কিন্তু, এরই মধ্যে আবারও হঠাৎ পিয়াজের দাম বাড়ায় অসন্তোষ তৈরি হয়েছে ক্রেতাদের মাঝে।
















