সড়কের পাশে কাতরাচ্ছিলেন রক্তাক্ত বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ওসি

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট দরগাহগেট এলাকায় সড়কে রক্তাক্ত অবস্থায় ভ্যানগাড়ির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নারী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। ডুলাহাজারা এলাকায় যাওয়ার পথে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের নজরে আসে ঘটনাটি।

তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের নিয়ে আহত বৃদ্ধ নারীকে গাড়িতে তুলে মালুমঘাট হাসপাতালে ভর্তি করেন। ওসির এই তৎপরতায় মৃত্যুর হাত থেকে বেঁচে যান ওই বৃদ্ধা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ডুলাহাজারা বাজারে আয়োজিত “হ্যালো ওসি” শীর্ষক প্রোগ্রামে যাওয়ার পথে মালুমঘাট দরগাহ গেট এলাকায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করে একজন মানুষ হিসেবে দায়িত্বটুকু পালন করেছি মাত্র।’

পূর্ববর্তি সংবাদসড়কের গাছ কাটায় ৯৯৯-এ ফোন, যুবলীগ নেতা আটক
পরবর্তি সংবাদভারতের ওপর নির্ভরশীল থাকলে হবে না: কৃষিমন্ত্রী