আজ থেকে শুরু ঐতিহ্যবাহী শর্শদি মাদ্রাসার ২দিনব্যাপী মাহফিল

ইসলাম টাইমস ডেস্ক: আজ থেকে শুরু ফেনীর ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার দুইদিনব্যাপী (৩,৪ জানুয়ারী ) বার্ষিক মাহফিল।

আজ (৩, জানুয়ারী ) শুক্রবার সকাল ১০টা থেকে মাহফিল শুরু হবে বলে জানান মাদরাসার কর্তৃপক্ষ।

এ বার্ষিক মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান করবেন প্রফেসর ড.আফম খালিদ হুসাইন, মাওলানা মুফতি মুশতাকুন্নবী, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মাওলানা হাফেজ হাসান জামীলসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও ইসলামি স্কলারগণ।

শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রশিদ আহমদ মাহফিল সফল করতে সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতির আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদগুজব ছড়িয়ে পুঁজিবাজারে কারসাজি করা হচ্ছে : অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদদাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে অনশন ভাঙ্গলেন পাটকল শ্রমিকরা