ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সংবাদমাধ্যমকে জানান বৃষ্টি কমে গেলেই শুরু হবে রংপুর বিভাগসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ।
তিনি বলেন, গতরাতে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীসহ প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামী ৫ জানুযায়ি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তিনি জানান, শুক্রবার দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
















