অপরাধীদের জন্য ‘কঠোর প্রতিশোধ’ অপেক্ষা করছে: খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে জেনারেল কাসেম সোলেইমানি।

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে লেঃ জেনারেল সোলায়মানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।

আজ (শুক্রবার) কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির মৃত্যুতে এক শোকবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের এই নেতা।

ইরানের এই নেতা বলেন, বিশ্বের কুচক্রি ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে বীরোচিত যুদ্ধ চালিয়ে গেছেন জেনারেল সোলায়মানি। তার রক্ত ঝরেছে মানবতার সবচেয়ে বড় দুশমন ও সবচেয়ে জালিম শাসক আমেরিকার হাতে।

আয়াতুল্লাহ খামেনি বলেন, বিগত বছরগুলোতে জেনারেল সোলায়মানি যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার পুরস্কার হিসেবে তিনি শাহাদাতপ্রাপ্ত হয়েছেন এবং তাঁর চলে যাওয়ায় তাঁর রেখে যাওয়া পথ বন্ধ হবে না।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সোলায়মানি প্রতিরোধ আন্দোলনের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন বলে এই আন্দোলনের নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মী তাঁর শাহাদাতের বদলা নিতে প্রস্তু রয়েছেন। কাজেই সকল বন্ধু ও শত্রুর জেনে রাখা উচিত জেনারেল সোলায়মানির শাহাদাতের পর দ্বিগুণ উৎসাহে প্রতিরোধ আন্দোলন এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য।

এই প্রিয় আত্মোৎর্গকারী শহীদের অনুপস্থিতি আমাদের জন্য কষ্টকর হলেও তাঁর রেখে যাওয়া আন্দোলনের চূড়ান্ত বিজয় তার হত্যাকারী ও অপরাধীদের জন্য হবে আরো বেশি তিক্ত।

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদআলোচিত ডা. জাহাঙ্গীর কবিরকে হত্যার হুমকি!
পরবর্তি সংবাদকাশ্মীর সীমান্তে মাইন বিস্ফোরণ, গুরুতর আহত ৪ ভারতীয় সেনা