পেন্টাগনের খোলামেলা স্বীকার: ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের কুদস বাহিনীর প্রধান প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এক বিবৃতিতে এই হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে এক রকেট হামলায় ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাক যুদ্ধে  লড়াইয়ে তার ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রয়েছে। গত অক্টোবরেও তাকে হত্যাচেষ্টা বানচাল করে দেওয়ার দাবি করেছিলো ইরান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই জেনারেল কাসেম সোলাইমানির ওপর লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, ইরাকে মার্কিন দূতাবাসের কর্মী ও কূটনীতিকিদের ওপর হামলার সক্রিয় পরিকল্পনা করছিলেন।

 

পূর্ববর্তি সংবাদ‘পতাকা তলে আমরা সবাই ইন্ডিয়ান, এদেশে হিন্দু-মুসলিম-দলিতের কোনো বিভাজন হবে না’
পরবর্তি সংবাদফের পেঁয়াজের বাজারে অস্থিরতা, এক সপ্তাহে দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা