আজাদ-কাশ্মীরে হামলার ছক কষছে ভারতীয় সেনাবাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তান অধিকৃত আজাদ-কাশ্মীরে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী। বিষয়টি জানিয়েছেন ভারতের সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভিকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের নতুন সেনাপ্রধান এ কথা জানান।

সাক্ষাৎকারে মুকুন্দ নারাভানে বলেন, ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত আজাদ-কাশ্মীরে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো সময় এ অভিযান শুরু হতে পারে।

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে জম্মু ও কাশ্মীরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছি। আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সেসব পরিকল্পনা কার্যকর করা হবে। আমরা সফল একটি অভিযান পরিচালনার ছক কষছি। আর এ ক্ষেত্রে কোনোভাবেই ব্যর্থ হতে চাই না।’

এর আগে গত বুধবার (১ জানুয়ারি) পাকিস্তানকে ইঙ্গিত করে জেনারেল নারাভানে বলেন, ‘সন্ত্রাস’বাদের আঁতুড়ঘরে হামলা চালানোর পূর্ণ অধিকার আমাদের রয়েছে। ‘জঙ্গি’ দমনের কৌশল আমাদের জানা আছে। পাকিস্তানের মদদে চলা ‘সন্ত্রাস’বাদ দমনের জবাব দিতে ভারতের সেনাবাহিনী প্রস্তুত।

পূর্ববর্তি সংবাদযেভাবে সুলাইমানিকে হত্যা করে আমেরিকা
পরবর্তি সংবাদ‘বিএনপির সঙ্গে রাজনীতির অলঙ্ঘিত দেওয়াল কীভাবে ভাঙব’