শাপলা চত্বরে পুলিশি হামলার ভিডিও ইমরান খানের পোস্টে, চলছে বিতর্ক

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় মুসলমানদের উপর উত্তর প্রদেশের পুলিশদের অত্যাচার প্রমাণ করতে গিয়ে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে ক্যাপশন হিসেবে লিখেন, ‘উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা’।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ইমরান। ভিডিও’র ক্যাপশন হিসেবে লিখেন, ‘উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা’। কিন্তু ইমরান খান যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি আসলে বাংলাদেশের একটি ঘটনার।’

দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে,  ভিডিওটি ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরের হেফাজতে ইসলাম কর্মীদের সঙ্গে বাংলাদেশের পুলিশি বাহিনীর সহিংসতার। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী হেফাজতে ইসলাম কর্মীদের ওপর যে ‘লাঠিচার্জ’ চালানো হয় তার ভিডিও সেটি।ইমরান খানের টুইটার পোস্টের স্ক্রিন শট। ছবি: টুইটার

ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ লাঠিপেটা করছে। টুইটারে ওই ভিডিওটি শেয়ার করামাত্রই তা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে নেটিজেনদের সমালোচনার মুখে কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেওয়া হয় ওই টুইট। টুইট সরিয়ে নিলেও স্ক্রিনশট ভাইরাল হয়েছে অনলাইনে।

ভিডিওটি পোস্ট করার দুই ঘণ্টার মধ্যেই ওই টুইট সরিয়ে নেওয়া হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে।

ইমরানের ওই টুইটের পাল্টা হিসেবে উত্তর প্রদেশের পুলিশ লিখেছে, ‘এটা উত্তর প্রদেশের নয়, ২০১৩-র মে মাসে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঘটনা। পোশাকে লেখা রয়েছে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন)।’ এ টুইটের সঙ্গে বেশ কিছু লিঙ্ক দিয়েও ইমরান খানের উদ্দেশে উত্তর প্রদেশ পুলিশ মন্তব্য করেছে, ‘এ বিষয়ে আপনাকে অবগত করতে এই লিংকগুলো সাহায্য করবে। ’ইমরানের পোস্টে ভারতের নয় বাংলাদেশের ছবি, তাই জানিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। ছবি: টু্ইটার

এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে প্রকাশ পায় যে, ভিডিওটি আসলে ২০১৩ সালের। বাংলাদেশের রাজধানী ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশ হামলা চালায়।ইমরান খান টুইট করেন সাত বছর আগে বাংলাদেশের ঘটনার ভিডিও।

এরপরই ইমরান খানের বিরুদ্ধে সমালোচনায় নামে ভারতীয়রা। তবে কিছুক্ষণ পরেই টুইটারে দেয়া সেই পোস্ট মুছে ফেলেন তিনি। ইমরান খানের এমন পোস্টের জবাবে উত্তর প্রদেশের পুলিশ জানায়, এটি উত্তর প্রদেশের কোন ঘটনা না এটি ২০১৩ সালে মে মাসে ঢাকায় ঘটে যাওয়া এক ঘটনার।

পূর্ববর্তি সংবাদসপ্তাহের শেষে আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ
পরবর্তি সংবাদদেশীয় সংস্কৃতির দোহাই ভুয়া কথা, চুলকানিই তাদের মূল কথা