শাহজালালে ২.৩ কেজি স্বর্ণসহ ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণসহ তিন জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার সকালে তাদের আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তিনজনই বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী।

আলমগীর হোসেন শিমুল বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তি সংবাদ‘বিএনপির সঙ্গে রাজনীতির অলঙ্ঘিত দেওয়াল কীভাবে ভাঙব’
পরবর্তি সংবাদদিল্লির `সহিংসতায়’ ১৫ বাংলাদেশি জড়িত থাকার অভিযোগ উঠিয়েছে ভারত