আজ থেকে শুরু বটতলী মাদরাসার দুই দিনব্যাপি ১২০ সালা দস্তারবন্দী সম্মেলন

মিযানুর রহমান জামীল ।।

আজ থেকে শুরু খ্যাতিমান বুজুর্গ মাওলানা আব্দুল আজিজ রহ.-এর প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বটতলী মাদরাসার ১২০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন।  আজ বিকাল ৩টা থেকে এ দস্তারবন্দী মহাসম্মেলন শুরু হবে বলে জানা যায়।

জানা যায়, গত বছর জামিয়া কর্তৃপক্ষ ফারেগদের পাগড়ী প্রদানের সিদ্ধান্ত নেন। সে সুবাদে আজ থেকে দুই দিনব্যাপি বটতলী মাদরাসা-এর ১২০ সালা দস্তারবন্দী মহা-সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ মহাসম্মেলনে আলোচনা করবেন, আল্লামা আব্দুল কুদ্দুস দা. বা, আল্লামা শিব্বির আহমদ দা. বা, আল্লামা মাহফুজুল হক দা. বা, মাওলানা মুমতাজুল করিম [বাবা হুজুর] দা. বা, মাওলানা হারুনুর রশীদ দা. বা, মুফতী মুসতাকুন্নবী কাসেমী দা. বা, মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী দা. বা, মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দা. বা, মুফতী দিলাওয়ার হুসাইন দা. বা, আল্লামা নুরুল ইসলাম আদীব দা. বা,আল্লামা কামালুদ্দীন দা. বা প্রমুখ উলামায়ে কেরাম।

জামিয়ার মুহাদ্দিস মুফতী ইউনুস আহমদ জানিয়েছেন দস্তারবন্দী উপলক্ষে ছাত্রদের উদ্যোগে এবার আরবী, বাংলা, ইংরেজী ও উর্দূসহ চার ভাষায় দেয়ালিকা প্রকাশ করা হবে। এছাড়াও দস্তারবন্দী স্মারকসহ আলাদা তিনটি বই প্রকাশের খবর জানান তিনি।

মাদরাসার মুহতামিম মুফতী মানুন বিন শাইখ আব্দুল কবীর দা.বা.মাহফিল সফল করতে সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতির আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর বটতলী মাদরাসা ১২০ বছর পূর্বে খ্যাতিমান বুজুর্গ মাওলানা আব্দুল আজিজ রহ.-এর প্রতিষ্ঠো করেন। অনেকের মতে হাটহাজারীর পরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদরাসা এটি। মেঘনা-বিধৌত লক্ষ্মীপুর জেলার বটতলীর বুকে দাঁড়িয়ে থাকা এক শতাব্দি ২০ বছরের এই ইসলামী শিক্ষাকেন্দ্রের রয়েছে আলাদা সুনাম-সুখ্যাতি ও ইতিহাস। সেই ইতিহাস সামনে রেখে মাদরাসার আসাতিজা ও প্রাক্তন ছাত্ররা দীর্ঘসময় ধরে শ্রম ঢেলে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদ২০১৯ সালে ৪৭০২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫২২৭, আহত ৬৯৫৩
পরবর্তি সংবাদ২৬ দিনের মধ্যে সরকার পতন সম্ভব: দুদু