দিনাজপুরে আগুনে পুড়ে মরল অর্ধশত ছাগল

ইসলাম টাইমস ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলার রবিপুর গ্রামে আদনান-মুন্নার যৌথ ছাগলের খামারে রবিবার ভোরে ভয়াবহ আগুনে পুড়ে প্রায় ৪৫টি ছাগল মারা গেছে।

খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খামারের স্বত্বাধিকারী আদনান জানান, আমাদের খামারে থাকা দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঁঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি। সকালে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত আরা ঘটনাস্থল পরিদর্শক করেছেন।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে বাসে আগুন পুলিশই দিয়েছিল, তদন্তে প্রমাণিত
পরবর্তি সংবাদহামলায় বিধ্বস্ত কেনিয়ার মার্কিন সেনা ঘাঁটি, নিহত ৪