ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ বুরকিনা ফাসোতে শিক্ষার্থীদের বাসে বিস্ফোরণের ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।
নববর্ষের ছুটি শেষে শিক্ষার্থীরা ওই বাসে করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। এ হামলার পেছনে কারা দায়ী তা এখনো জানা যায়নি।
সাম্প্রতি সময়ে বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। গত ডিসেম্বরে এক সন্ত্রাসী হামলায় ১৪ জন প্রাণ হারান। গত নভেম্বরে অপর একটি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৩৫ জন এবং আহত হন ৬০ জন।
সূত্র: বিবিসি
















