লিবিয়ার সামরিক স্কুলে রকেট হামলা, ২৮ জনের প্রাণহানি

ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি সামরিক স্কুলে চালানো রকেট হামলায় অন্তত ২৮ ক্যাডেটের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বিবিসি-র।

জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) বিকালে পরিকল্পিতভাবে মর্মান্তিক এ হামলাটি চালানো হয়। এখন পর্যন্ত বিষয়টির বিস্তারিত কিছু জানা না গেলেও জেনারেল হাফতারের অনুসারী সেনারাই এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি এক বিবৃতিতে বলেছেন, আকাশ থেকে চালানো রকেট হামলায় ত্রিপোলির সামরিক স্কুলের বেশকিছু ক্যাডেট হতাহত হন। তাদের চিকিৎসার জন্য বর্তমানে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ককটেল বিস্ফোরণ
পরবর্তি সংবাদদিল্লিতে বাসে আগুন পুলিশই দিয়েছিল, তদন্তে প্রমাণিত