মাতুয়াইলের ‘হিউম্যান মিল্ক ব্যাংক’কে নাজায়েয বললেন আল্লামা তাকি উসমানি

ইসলাম টাইমস ডেস্ক : মাতুয়াইল শিশু-মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটের (আইসিএমএইচ) এর উদ্যোগে চালু হতে যাওয়া ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ কে নাজায়েয বলে মৌখিক ফতোয়া দিয়েছেন বিশ্ব বরেণ্য আলেম ও মুফতি মুহাম্মদ তাকি উসামানী। শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ অডিও বার্তার মাধ্যমে হিউম্যান মিল্ক সম্পর্কে তার মতামত জানতে  চাইলে তিনি এই মতামত দেন।

মুুফতি মুহাম্মদ তাকি উসমানি বলেন, হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা কোনোভাবেই জায়েজ নেই। এখানে নানান ধরণের সমস্যা রয়েছে। এর মাধ্যমে এখতেলাতে আনসাব (মানব বংশ এলোমেলো হয়ে যাওয়া) মত সমস্যা সৃষ্টি হবে। এতে হুরমতে রাযাআতের সমস্যাও বিদ্যমান রয়েছে।  এ বিষয়ে ১৯৮৫ সালে রিয়াদের সেমিনারে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমি এটা মুসলমানদের জন্যে নাজায়েয বলেছি। এবং এখনও এটাকে আমি নাজায়েয বলি।

মুফতি তাকি উসমানি আরও বলেন, এ ব্যাংক চালু  করা মুসলমানদের জন্যে বিলকুল নাজায়েয। এটা চালু হলে নানান ফেতনার দরজা খুলে যাবে। উলামায়ে কেরামের উচিত এ ধরণের ব্যাংক প্রতিষ্ঠার বিরোধীতা করা।

প্রসঙ্গত, ১৯৮৫ তে আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমী হিউম্যান মিল্ক ব্যাংক বিষয়ে বিশদ আলোচনা করে  এটিকে নাজায়েয সিদ্ধান্ত দিয়েছে।  ইতিমধ্যে বাংলাদেশের  আলিমগণ এটির বিরোধিতা করেছেন এবং এর নিন্দা জানিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন।

#হিউম্যান_মিল্ক_ব্যাংক_সম্পর্কে_আল্লামা_মুফতি_তাকী_উসমানীর_ফতোয়া

#হিউম্যান_মিল্ক_ব্যাংক_সম্পর্কে_আল্লামা_মুফতি_তাকী_উসমানীর_ফতোয়া

Posted by Mufti Mizanur Rahman Sayed on Wednesday, January 1, 2020

পূর্ববর্তি সংবাদইরান ও ইরাকের প্রেসিডেন্টের সাথে এরদোগানের ফোনালাপ
পরবর্তি সংবাদসোলাইমানি হত্যাকাণ্ড : ইরান প্রতিশোধ না নিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র