হামলায় বিধ্বস্ত কেনিয়ার মার্কিন সেনা ঘাঁটি, নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই কেনিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির লামু কাউন্টির ওই ঘাঁটিতে চালানো হামলায় অন্তত চারজন মারা গেছেন।

আফ্রিকার মার্কিন কমান্ডো এক বিবৃতিতে জানায়, রবিবার (৫ জানুয়ারি) সকালে লামু কাউন্টির মান্দার সামরিক ঘাঁটিতে চালানো হামলাটি প্রতিহত করা হয়েছে। এবার কেনিয়া ও মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে সশস্ত্র হামলাটি হয়েছিল।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

পূর্ববর্তি সংবাদদিনাজপুরে আগুনে পুড়ে মরল অর্ধশত ছাগল
পরবর্তি সংবাদআল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন