ইটালিতে অপেক্ষমাণ যাত্রীদের উপরেই গাড়ি তুলে দিল মাতাল ড্রাইভার

ইসলাম টাইমস ডেস্ক : ইটালিতে মাতাল অবস্থায় চালক রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয়জন জার্মান পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। ইতালির আল্পসে রবিবার এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর: বিবিসি।

জানা গেছে, জার্মান পর্যটকেরা নাইটক্লাব থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই গাড়িটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তদের মৃত্যু হয়। চালককে গ্রেফতারের পর আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, গুরুতর আহতদের মধ্যে থাকা দু’জনকে হেলিকপ্টার দিয়ে অস্ট্রিয়ার ইনসবার্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদ“লাদেন কিংবা বাগদাদীর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সোলাইমানিকে হত্যা”
পরবর্তি সংবাদট্রাম্পের মাথা এনে দিতে পারলে পুরস্কার ৮০ মিলিয়ন ডলার !