কেনিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, ৩ মার্কিনী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কেনিয়ায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে রোববার আল-শাবাবের হামলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তিন কর্মী নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি মার্কিন বিমান ও যানবাহন ধ্বংস হয়েছে।

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার মান্দা বে এয়ারফিল্ডের এই হামলা ছিল মার্কিন বাহিনীর বিরুদ্ধে আল-কায়েদা সমর্থিত বাহিনীর প্রথম আক্রমণ। তবে হামলার কয়েক ঘণ্টা পর নিরাপত্তা পরিস্থিতিতে ‘স্বাভাবিক’ বলে অভিহিত করেছে সেনাবাহিনী।

এ ঘটনায় ৫ হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার সেনাবাহিনীর মুখপাত্র পল জুজুনা। প্রতিবেশী দেশ সোমালিয়া ভিত্তিক আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

ইউএস আফ্রিকা কমান্ড বা আফ্রিকম রোববার এক বিৃতিতে জানিয়েছে, গোলাগুলিতে এক মার্কিন সেনা ও মার্কিন প্রতিরক্ষা বিভাগের দুই ঠিকাদার নিহত হয়েছেন।

হামলায় কেনিয়ার ৯ সেনাসহ ১৭ জন হতাহত হয়েছেন এবং ৭টি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আল-শাবাব। তবে মার্কিন ও কেনিয়ার সেনাবাহিনী হামলাটি প্রতিরোধ করেছে উল্লেখ করে আল-শাবাবের এই দাবি অতিরঞ্জিত বলে তা প্রত্যাখ্যান করেছে আফ্রিকম।

পূর্ববর্তি সংবাদধর্ষণের আগে মেয়েটিকে পেটায়, লজ্জার শেষ নেই : ঢাবি প্রোভিসি
পরবর্তি সংবাদধর্ষককে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ঢাবি, শাহবাগ অবরোধ