মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এ ভাষণ দেবেন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদঢাবি ছাত্রীকে গণধর্ষণ: ডাকসু ভিপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম
পরবর্তি সংবাদসোলাইমানি হত্যার বিষয়টি পরিকল্পিত ছিল: এরদোগান