ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে লিবিয়ার পথে তুর্কি সেনারা

ইসলাম টাইমস ডেস্ক : ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের হুঁশিয়ারী উপেক্ষা করে তুর্কি সেনারা লিবিয়ার পথে রওয়ানা দিয়েছে। এ খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড সরকারকে সামরিক সহায়তা দিতে এ পদক্ষেপ। ত্রিপোলিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই লক্ষ্য বলেও জানান এরদোগান।

প্রেসিডেন্ট এরদোয়ানের দাবি, ত্রিপোলির পক্ষ থেকেই চাওয়া হয়েছে সামরিক সহায়তা। তবে কত সংখ্যক সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এরদোগান বলেন, একজন তুর্কি লেফটেন্যান্টের নেতৃত্বে অপারেশন সেন্টার তৈরি হবে লিবিয়ায়। সেখান থেকেই দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের সাথে সমন্বয় করবে আমাদের সেনারা। লড়াইয়ের উদ্দেশ্যে নয়, বরং বৈধ সরকারকে সহায়তা ও মানবিক বিপর্যয় ঠেকানোই লক্ষ্য।

অন্যদিকে দেশটিতে তুর্কি সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস। তাদের দাবি, তুরস্কের এমন পদক্ষেপ নষ্ট করবে আঞ্চলিক স্থিতিশীলতা।

পূর্ববর্তি সংবাদবরিশাল-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
পরবর্তি সংবাদএজতেমায় হিন্দুস্তানের যে সকল মুরুব্বী অংশ গ্রহণ করছেন