আগামীকাল যে সব এলাকায় গ্যাস থাকবে না

ইসলাম টাইমস ডেস্ক: পুরনো গ্যাসের লাইন সংস্কার ও মেরামতের কারণে রাজধানীর রামপুরা-বনশ্রীসহ আশপাশের এলাকায় বুধবার (৮ জানুয়ারি) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন জানান, রামপুরা ব্রিজের কাছে একটি পুরনো লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। বুধবার এ লাইনটি মেরামত করে নতুন করে সংযোগ দেয়া হবে। যার কারণে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যে সব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও সংলগ্ন এলাকা। এসব এলাকায় সর্ব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পূর্ববর্তি সংবাদএখনই মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: সোলাইমানি ইস্যুতে মাহাথির মোহাম্মদ
পরবর্তি সংবাদ‘ট্রাম্পকে কীভাবে হত্যা করা হবে’ তার ভিডিও ছাড়ল ইরান! (ভিডিও)