ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণায় বিএনপি মহাসুযোগ পাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের মুখে কুলুপ এঁটে আছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।
বুধবার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। আমরা আইন পরিবর্তন চাই না। ভবিষ্যতে কী হয়, তা জানি না।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
















