কোনো ব্যাপারে সত্যতা যাচাই না করে ইন্টারনেটে প্রতিক্রিয়া জানাবেন না : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ইন্টারনেটে কোনো কিছুর সত্যতা যাচাই ছাড়াই প্রতিক্রিয়া না জানাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাইবার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেশের জনগণকে অনুরোধ করব ইন্টারনেটে কোনো কিছুর সত্যতা যাচাই না করেই প্রতিক্রিয়া না জানাতে।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ অনুষ্ঠানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

দেশের জনগণেকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি দেশের জনগণকে বলব, দয়া করে ইন্টারনেটে যা কিছু আসে সেগুলোর সত্যতা যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না। তথ্যের বৈধতা অতি গুরুত্বপূর্ণ। কারণ এটি সমাজ ও ব্যক্তিজীবনে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। অভিভাবক এবং শিক্ষকদের এই বিষয়গুলো সম্পর্কে সর্বদা সচেতন থাকা উচিৎ।

পূর্ববর্তি সংবাদপ্রশান্ত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা: পৌনে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন
পরবর্তি সংবাদবাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ