ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক : ঘনকুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল। মঙ্গলবার রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে  নৌরুট বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটে দিকনির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানিয়েছে, ভোর থেকে ঘন কুয়াশা বিরাজ করায় সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

পূর্ববর্তি সংবাদইরাকে ৪ মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
পরবর্তি সংবাদঢাকায় বাড়ছে জীবনযাত্রার ব্যয়