হাতিয়ায় কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, জেলেকে অর্থদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এসময় এক জেলেকে আটক করে তাকে অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।

জেলে আবুল বাসার (৪৫) চরচেঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। অর্থদণ্ডের পাশাপাশি কোস্টগার্ড তার ব্যবহৃত কারেন্ট জালও পুড়িয়ে ধ্বংস করে দেয়।

জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাসান।

তিনি জানান, বুধবার সকালে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পোড়ানো হয়েছে। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এর আগে সোনাদিয়া এলাকা থেকে আবুল বাসার নামে এক জেলেকে আটক করেছিল কোস্টগার্ড। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড করেন।

পূর্ববর্তি সংবাদসংকট নিরসনে প্রধানমন্ত্রী কোনো পথ দেখাননি: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদ২০১৯ সালে ১৩৮৩ শিশু ধর্ষণের শিকার: প্রতিবেদন