ইসলাম টাইমস ডেস্ক: আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও নির্বাচন কমিশনকে বিবাদী করে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হাইকোর্টে এই রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। ইভিএম অধ্যাদেশ-২০১৮ এবং এর বিধিমালা-২০১৮ এর বৈধতা চ্যালেঞ্জ করে এ রিটটি করা হয়।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের সকল পদে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। আর এই ইভিএম ব্যবস্থাপনা সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য।
















