বাণিজ্য মেলায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, মেলার নিজস্ব অগ্নি নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, খবর পেয়ে তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

পূর্ববর্তি সংবাদগাড়ি বোমা বিস্ফোরণে সিরিয়াতে চার তুর্কি সেনা নিহত
পরবর্তি সংবাদঘুষের পৌনে ২ কোটি টাকাসহ দিনাজপুরের প্রকল্প কর্মকর্তাকে আটক করেছে দুদক