সম্পত্তির হিসাব চেয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের নোটিশ

ইসলাম টাইমস ডেস্ক: সমুদয় সম্পত্তির হিসাব জানতে চেয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের নামে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক কাজী শফিকুল আলম সই করা পৃথক নোটিশ তাদের গুলশানের ঠিকানা বরাবর পাঠানো হয়।

অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বলে সংস্থার জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে নোটিশে।

পূর্ববর্তি সংবাদশোকজের জবাবে আতিক বললেন, ‘ক্যাম্প উদ্বোধন নয় বরং মিলাদে যোগ দিয়েছিলাম’
পরবর্তি সংবাদমধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন সরকার: ওবায়দুল কাদের