ইসলাম টাইমস ডেস্ক: এবারের ৫৫ তম বিশ্ব ইজতেমায় বিপুল পরিমাণ বিদেশ মেহমান উপস্থিত হয়েছেন। বিদেশি মেহমানদের আগমনের ধারা এখনও অব্যাহত আছে। এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত বিদেশ মেহমানদের বহনের জন্য নির্ধারিত গাড়ি ছাড়াও বাস রিজার্ভ করতে হচ্ছে বলে জানা গেছে।
ইসলাম টাইমসের ইজতেমা মাঠের প্রতিনিধি এয়ারপোর্ট এস্তেকবালের জিম্মাদার কাজী কামালুদ্দীন সূত্রে জানিয়েছেন, এ বছরের ইজতেমায় যোগ দিতে প্রচুর পরিমাণ বিদেশি মেহমান এরই মধ্যে উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন: শুরু হয়ে গেছে ময়দানের ধারাবাহিক আমল, জেনে নিন কখন কে বয়ান করবেন
সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, সৌদি আরব, তিউনিসিয়া সহ ইউরোপের অনেক দেশ থেকেও মেহমানরা ইজতেমায় শরিক হচ্ছেন। মেহমানদের এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেট গাড়ির যে ব্যবস্থা রাখা হয়েছিল তাতে সঙ্কুলান না হওয়ায় অতিরিক্ত বাস রিজার্ভ করতে হচ্ছে।
আরো পড়ুন: মাওলানা রবিউল হক ছাহেবের নজমের বয়ানের মধ্য দিয়ে শুরু হল ইজতেমা
জানা গেছে ইতোমধ্যে প্রায় ৩০টি দেহের বিদেশি মেহমান মাঠে এসে ইপস্থিত হয়েছেন। আরও অনেক বিদেশি মুসুল্লি আগামি দুই দিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছুবেন বলেও সূত্র নিশ্চিত করেছে।
















