মানিকগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার

খুন

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর এলাকার কাউননাড়া এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন আক্তার (২৫) ও তাদের ছেলে নূর মোহাম্মাদ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে কোনো এক সময় পারভিন ও নূর মোহাম্মদকে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়।

পূর্ববর্তি সংবাদমাওলানা রবিউল হক ছাহেবের নজমের বয়ানের মধ্য দিয়ে শুরু হল ইজতেমা
পরবর্তি সংবাদইজতেমা উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা